সর্বশেষ

কুড়িগ্রাম খবর

রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ হারালেন ব্যাংককর্মী

কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌস রহমান গ্রামীণ ব্যাংকের চিলমারী উপজেলার নয়ারহাট শাখায় কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ভূরুঙ্গামারীতে মাকে প্রাণনাশের হুমকি মাদকাসক্ত ছেলের, ঘরছাড়া বৃদ্ধা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর মুক্তি পেয়েই মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে সাত বছরের নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৪৭ বছর বয়সী মা নাসিমা বেওয়া। নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও দিশা পাচ্ছেন না তিনি।

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। জেলাটিতে সার্বিক পাসের হার ৪০.৭২ শতাংশ হলেও এই ৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

কুড়িগ্রামে ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ: ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি চাল ও ধান আত্মসাতের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই কোটি টাকারও বেশি মূল্যের সরকারি খাদ্যশস্য অনিয়ম ও তসরুফের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

রাজারহাটে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

কুড়িগ্রামের রাজারহাটে রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। ৪টি শূন্যপদে ৫০ লাখ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন।

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা নেতারা। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।